ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • যাত্রীর চাপে বরিশাল থেকে লোকাল বাস যাচ্ছে মাওয়ায়

    যাত্রীর চাপে বরিশাল থেকে লোকাল বাস যাচ্ছে মাওয়ায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীদের ব্যাপক চাপ পড়েছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে। ঢাকা-বরিশাল রুটের বাসগুলোতে টিকিট না থাকায় যাত্রীরা ভাঙা ভাঙাভাবে রওনা হচ্ছেন ঢাকায়। নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ রুটের লোকালবাসগুলোও যাত্রীচাপ সামাল দিতে ছুটছেন মাওয়ায়।


    শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজধানীমুখী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

    ঢাকা-বরিশাল রুটের বাস কাউন্টারগুলোর সামনে ভিড় থাকলেও টিকিট ছিল না কোনো কাউন্টারেই। তবে বরিশাল মাওয়া রুটের বিএমএফ কাউন্টারে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। পূর্ব নির্ধারিত ৩০০ টাকা ভাড়াতেই যাত্রী পরিবহন করেছে তারা।

    দুপুরে গিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের যে অংশে বাস রাখা হয় সেই স্থানটি পুরো ফাঁকা দেখা যায়। ওই খানে থাকা অভ্যন্তরীণ রুটের বাসগুলোকে মাওয়ার যাত্রী ওঠাতে দেখা গেছে টার্মিনালের সামনে। কোনো বাসে ৩শ আবার কোনো বাসে ৪শ টাকা ভাড়ায় মাওয়া নেওয়া হচ্ছে যাত্রীদের।

    শারমিন সুলতানা নামে এক গৃহবধূ বলেন, সবাইকে নিয়ে নতুনবাজারের নিজ বাসায় ঈদ করতে এসেছিলাম ২৮ তারিখ। এখন ঢাকায় ফিরতে হবে। মিডিয়ায় বৃহস্পতিবার লঞ্চে অনেক ভিড় দেখেছি তাই নথুল্লাবাদ বাস টার্মিনালে এসেছি। এখানে এসে ঢাকার বাসের টিকিট পাইনি। তাই ভাঙা ভাঙাভাবে যাওয়ার ডিসিশন নিছি। লোকাল বাসগুলো মাওয়া পর্যন্ত যাচ্ছে। এরপর সেখান থেকে লঞ্চে ওপার যাব।

    রুকাইয়া বিনতে রুবি বলেন, বাস টার্মিনালে এসেছি দুপুর ১টার দিকে। অনেকক্ষণ বসে থাকার পর বিএমএফ পরিবহনের একটি বাসের টিকিট পেয়েছি। মাওয়া পর্যন্ত পৌঁছতে পারলেই হয়, তারপর ঢাকা যাওয়াই যাবে।

    বরিশালের অভ্যন্তরীণ রুটের সামি সাদি পরিবহনের চালক মো. জুয়েল বলেন, ঢাকার যাত্রীদের চাপ থাকায় মালিক সমিতির অনুমতি নিয়ে আমরা মাওয়ায় যাত্রী নিচ্ছি। তাছাড়া গাদাগাদি করে যাত্রী নিচ্ছি না, আর মাওয়ায় যে ভাড়া সেটাই নেওয়া হচ্ছে।

    বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, শুক্রবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের প্রচুর চাপ বাস টার্মিনালে। যাত্রীসেবায় আমরা কাজ করছি। কোনো বাসকেই অতিরিক্ত যাত্রী নিতে দেওয়া হচ্ছে না।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার শেখ মোহাম্মদ সেলিম বলেন, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় যাত্রীদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ