ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বানারীপাড়ায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বানারীপাড়ায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ মে) বিকেলে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত ঘুড়ি কাটাকাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।  

    বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, যুগ্ম সম্পাদক এ টি এম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও হারুন অর রশিদ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, ঘুড়ি প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার, সদস্যসচিব শামসুদ্দোহা তালুকদার, পৌর কাউন্সিলর এস এম আকবর প্রমুখ।


    বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর লাল দল (১-০) পিরোজপুরের স্বরূপকাঠির ডাক্তার অসাদুজ্জামানের সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ