ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বিএমপি'র কাউনিয়া থানায়  'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

    বিএমপি'র কাউনিয়া থানায়  'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়ছ। ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার  দক্ষিণ  আলী আশরাফ ভূঞা।


    অনুষ্ঠানের শুরুতেই শতভাগ  জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি  বিগত ওপেন হাউজ ডে'  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন  কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের  সামনে পাঠ করে শোনানো হয়।

    পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট  নানান বিষয়ে তাদের সমস্যা  তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।  

    কাউনিয়া থানার অফিসার ইনচার্জ  মো. আব্দুর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর  মো. ওয়ারেস হাসান,  সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া  মাে. রবিউল ইসলাম শামীম  সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


    উল্লেখ্য , প্রতিমাসের ০৪ তারিখ  বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । 


    গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
    যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে আজিজুন নেছা (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

    শুক্রবার (৬ মে)  বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


    গুরুত্বর অবস্থায় ওই গৃহবধূসহ তার ছেলে ও মেয়েকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা গৃহবধূকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন জানান, নিহত গৃহবধু উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ