ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতার উপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার 

    আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতার উপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দড়িয়াসহ দুইজনের উপর হামলার ঘটনায়  বরিশাল জেলা পরিষদ কর্মচারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত জৈনদ্দিন দাড়িয়ার ছেলে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার দাড়িয়ার সাথে আসামীদের সামাজিক পূর্ব বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ঈদের আগের রাত (২মে) পৌনে এগারোটার দিকে  ছরোয়ার দাড়িয়া স্থানীয় সোহান মুন্সিকে নিয়ে রথখোলা বাজার থেকে নিজ বাড়িতে যাবার পথে আসামীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় আহত ছরোয়ার দাড়িয়া পালিয়ে নিজেকে আত্মরক্ষা করেন।  

    ওই দিন রাত সাড়ে এগারোটার দিকে ওই সংঘবদ্ধ আসামীরা ছরোয়ার দাড়িয়ার বাড়িতে গিয়ে পুণঃরায় ছরোয়ার দাড়িয়ার উপর হামলা চালায়। ছরোয়ারের ডাক চিৎকারে তার স্ত্রী আঙ্গুরী বেগম, মেয়ে সুমি আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপর চড়াও হয়। এসময় হামলাকারীরা তার মেয়ের ব্যবহৃত চেইন ছিনিয়ে নিয়ে তাদের শ্লীলতাহানী ঘটায়। বাড়ির ও স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করে। 

    হামলার শিকার সোহান মুন্সিকে উপজেলা হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।  এ ঘটনায় ছরোয়ার দাড়িয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামী করে শুক্রবার মামলা দায়ের করেন, যার নং-২।  

    ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলায়েত হোসেন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী বরিশাল জেলা পরিষদ কর্মচারী (আগৈলঝাড়া ডাক বাংলোর কেয়ারটেকার হিসেবে কর্মরত) দক্ষিণ শিহিপাশা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (২৬), উত্তর শিহিপাশা গ্রামের সাবেক মেম্বর  কুদ্দুস মোল্লার ছেলে নাঈম মোল্লা (২২), ডুমুরিয়া গ্রামের পলাশ জয়ধরের ছেলে প্রশান্ত জয়ধর (২০) ও ফুল্লশ্রী গ্রামের লোকমান সরদারের ছেলে নয়ন সরদারকে (২০) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ