ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। 

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডলের নেতৃত্বে উপজেলার গৈলা ইউনিয়নের নিমতলা বাজারের দক্ষিন পাশে অভিযান চালায়। 

    অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী টেমার গ্রামের হুমায়ুন কবির সেরনিয়াবাতের  ছেলে মেহেদী হাসান আবির সেরনিয়াবাত (২৩) দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় আটককৃত মেহেদী হাসান আবির সেরনিয়াবাতের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

    শনিবার সকালে এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আবির সেরনিয়াবাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। শনিবার সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ