ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • অনিশ্চয়তায় ৩১ মে’র হজ ফ্লাইট

    অনিশ্চয়তায় ৩১ মে’র হজ ফ্লাইট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) শীর্ষ একাধিক নেতা জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজ যাত্রার সব কার্যক্রম শেষ করা সম্ভব নয়।

    তারা বলছেন, ১৫ জুনের আগে ফ্লাইট শুরু করা প্রায় অসম্ভব। কারণ এখনও হজ প্যাকেজই ঘোষণা হয়নি। এছাড়া নিবন্ধন যাত্রীদের মধ্যে কতজন যাবেন সেটা ঠিক করা, লিড এজেন্সি নির্ধারণ, মোনাজ্জেম, বাড়ি ভাড়া, খাবার ও যানবাহন ঠিক করাসহ আরও অনেক কাজ বাকি রয়েছে।

    এদিকে এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ ১৯৫৭ সালের ৩০ জুন বা তার আগে যাদের জন্ম তারা হজে যেতে পারবেন না। ফলে তাদের বিকল্পও ঠিক করতে হবে। নির্ভরযোগ্য দায়িত্বশীল একটি সূত্রে জানা যায়, হজ প্যাকেজ ঘোষণার জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া, খাবার ও পরিবহনসহ বিভিন্ন খরচের হিসাব ৫ মে পর্যন্ত হাতে পায়নি ধর্ম মন্ত্রণালয়।

    যদিও হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম গত ২৭ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে জরুরি ভিত্তিতে হজ প্যাকেজ ঘোষণা ও যথাসময়ে অন্যান্য কার্যক্রম শেষ করতে চিঠি দেন।

    সেই চিঠিতে বলা হয়, হজ একটি বিশাল কর্মযজ্ঞ। এর মধ্যে প্যাকেজ ঘোষণা, হজযাত্রী নিবন্ধন, লিড এজেন্সি ও মোনাজ্জেম নির্ধারণ, হজযাত্রীদের সৌদি আরবে আবাসন এবং মোয়াল্লেম ফি ও অন্যান্য খরচের অর্থ পাঠানোসহ বিভিন্ন কার্যক্রম শেষ করা হয়। হজের প্যাকেজ ঘোষণার পর পর্যায়ক্রমে এ কাজগুলো শেষে ভিসা ইস্যু করে দিতে হয় হজ ফ্লাইট।

    চিঠিতে আরও বলা হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে এবছর হজ ব্যবস্থাপনা যথাসময়ে শেষ করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত হজ প্যাকেজ নির্ধারণ করা জরুরি।
    এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঈদের ছুটির কারণে প্যাকেজ ঘোষণা করা যায়নি। তিনি আরও বলেন, অন্যান্য বছর হজ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদনের প্রয়োজন হলেও এবার তা হবে না।

    কারণ জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, নতুন হজ আইন অনুসারে হজ কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় ও নির্বাহী দুটি কমিটি করা হয়েছে। জাতীয় কমিটির প্রধান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কমিটিতে একাধিক মন্ত্রী, সচিব ও হাবের শীর্ষ নেতারা রয়েছেন। আর নির্বাহী কমিটির প্রধান হলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তাই মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই খুব দ্রুত হজ প্যাকেজ ঘোষণা করা হবে। তবে ধর্ম মন্ত্রণালয়ের এই কর্মকর্তা প্যাকেজ ঘোষণার নির্দিষ্ট কোনো দিন বলতে রাজি হননি।

    হাব সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন, এবছর সময় অনেক কম এবং তা প্রাকৃতিক দুর্যোগের (মহামারি) কারণেই হচ্ছে। কিন্তু অনেক কাজ বাকি থাকায় দ্রুত হজ প্যাকেজ ঘোষণা করা দরকার। প্যাকেজ ঘোষণা ছাড়া অন্যান্য কাজ করা সম্ভব হচ্ছে না।

    ৩১ মে থেকে হজ ফ্লাইট চালুর বিষয়ে তিনি জানান, এই সময়ে ফ্লাইট শুরু করা কিছুতেই সম্ভব নয়। কারণ হজ প্যাকেজ ঘোষণার পর খরচ বাড়া সাপেক্ষে অনেকে নাও যেতে পারেন, সেক্ষেত্রে হজে যারা যেতে রাজি আছেন তাদের তালিকা করতে হবে। আবার ৬৫ বছরের বেশি বয়সী ১০ হাজার ৪৪১ জন এবার হজে যেতে পারবেন না। ফলে তারা ছেলে-মেয়ে বা অন্য কাউকে পাঠাবেন কি না, নাকি টাকা তুলে নেবেন- এসব ঠিক করতে সময় লাগবে। এরপর মোনাজ্জেম ঠিক করা। সেই মোনাজ্জেম আবার সৌদিতে গিয়ে বাড়ি ভাড়া, যাতায়াত ও খাওয়া-দাওয়া ইত্যাদি ঠিক করে দেশে ফিরে পাসপোর্ট ও ভিসার জন্য সৌদি দূতাবাসে পাঠাবেন। এসব কারণেই ৩১ মের মধ্যে ফ্লাইট চালু করা সম্ভব হবে না।

    তবে হাব সভাপতি আশা প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোর ন্যায় সবার সম্মিলিত চেষ্টায় এবছরও সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা সম্ভব হবে।

    চলতি বছর (২০২২ সাল) হজ অনুষ্ঠিত হবে ৯ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে)। এর মধ্যে আবার ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরুর ঘোষণা দেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

    তিনি জানান, এ বছর হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া (যাওয়া-আসা) ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ হয়েছে। এছাড়া মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ ও বাকি ৫০ শতাংশ পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ