ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • লঞ্চযাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় যুবক ধরা

    লঞ্চযাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় যুবক ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নদী বন্দরে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করেছে আনসার সদস্যরা। শুক্রবার (০৬ মে) বেলা সাড়ে তিনটার দিকে নদী বন্দরে নোঙর করে থাকা এমভি রাজারহাট লঞ্চ থেকে তাকে আটক করা হয়। আটককৃত বরিশাল নগরীর বাংলাবাজার আরশাদ আলী কন্ট্রাকটর সড়কের মৃত রানার ছেলে সোহেল।

    নদী বন্দর আনসারের প্লাটুন কমান্ডার জসীম উদ্দিন বলেন, এমভি রাজারহাট লঞ্চে এক নারী যাত্রীর সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকালে অন্য যাত্রীরা তাকে আটক করেন। আমরা অভিযুক্তকে আটক করে নৌ-থানায় সোপর্দ করেছি।

    সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী চক্রে তিনজন সদস্য ছিল। এরমধ্যে সোহেল নামে একজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকি দুজন পালিয়ে গেছে। আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আমরা নৌ-পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছি। বাকি ব্যবস্থা পুলিশ গ্রহন করবেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ