ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • গৌরনদীতে খালে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

    গৌরনদীতে খালে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের খালে গোসল করতে গিয়ে মোহর লাল সাহা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে।


    মোহর লাল আশোকাঠী গ্রামের মৃত নিত্যানন্দ সাহার ছেলে এবং ব্যবসায়ী ভোলানাথ সাহার পিতা।

    গৌরনদী ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহাদাৎ হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের প্রবাহমান খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মোহর লাল। খবর পেয়ে গৌরনদী ও বরিশাল নদী বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং খালে সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

    ব্যবসায়ী ভোলানাথ সাহার পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ