ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • বিজ্ঞান মিথ্যা বলে না, মোদি বলেন: রাহুল গান্ধী

    বিজ্ঞান মিথ্যা বলে না, মোদি বলেন: রাহুল গান্ধী
    কংগ্রেস নেতা রাহুল গান্ধী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেন। বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম টুইটারে এমনই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোভিড–১৯ মহামারিতে ভারতীয়দের মৃত্যুর সংখ্যা নিয়ে মোদি সরকার কারচুপি করেছে এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী এই কথা বলেন। 

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কোভিড–১৯ মহামারিকালের মৃতদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৫ লাখ ২৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে গত ডিসেম্বর পর্যন্ত ভারতে অন্তত ৪৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডের কারণে। 

    রাহুল তাঁর টুইটে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘কোভিড মহামারিতে অন্তত ৪৭ লাখ ভারতীয় মারা গেছেন, সরকারের দাবি অনুসারে ৪ লাখ ৮০ হাজার নয়।


    বিজ্ঞান কখনো মিথ্যা বলে না, মোদি বলেন। প্রিয়জন হারিয়েছে এমন পরিবারগুলোকে সম্মান করুন, বাধ্যতামূলকভাবে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়ে তাদের সহায়তা করুন।’ 

    তবে, এনডিটিভির প্রতিবেদন বলছে, বিজেপি রাহুল গান্ধীর বক্তব্য ভুল বলে উড়িয়ে দিয়ে বলেছে—বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা (তথ্য) আর কংগ্রেসের বেটা (পুত্র) দুইটাই ভুল। 

    এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এই তথ্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ভারতে। তবে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই রিপোর্ট পুরোটাই বিভ্রান্তিমূলক। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ