ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • কারাগারে ইঁদুরের উৎপাতে নাজেহাল বরিস বেকার

    কারাগারে ইঁদুরের উৎপাতে নাজেহাল বরিস বেকার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালতের এক রায়ে বদলে গেল ভাগ্য। বিলাসবহুল বাড়ি ছেড়ে এখন বরিস বেকারের ঠিকানা কারাগারে। লন্ডনের ওয়ানসওয়ার্থ জেলে আড়াই বছর কাটাতে হবে এই টেনিস তারকাকে। সেখানে কিংবদন্তির সঙ্গী কে জানেন? এক দল ইঁদুর। 

    জানা গেছে, বেকার যে সেলে আছেন সেখানে ইঁদুরের প্রবল উৎপাত। যার ফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে জার্মান তারকাকে। স্বামীর এই অবস্থার কথা জানিয়েছেন খোদ তার স্ত্রী লিলি বেকার। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বরিস ঠিক আছে। এরকম পরিস্থিতিতে যতটা ঠিক থাকা যায়। জায়গাটাতো আর পাঁচতারা হোটেল নয়। তাই না?' 

    ১৭০ বছরের পুরানো এই জেলে বন্দির সংখ্যা বেশি। শুধু ইঁদুর নয়, এখানে মাদকেরও চর্চা রমরমা। সেই কারণে বন্দিদের মধ্যে ঝামেলাও হয়। দুর্ভাগ্যবশত এমন এক জেলে থাকতে হচ্ছে বেকারকে। সেখানে কোনও বাড়তি সুবিধা পাচ্ছেন না এই কিংবদন্তি। তার চুলের রংও বদলাতে বলা হয়েছে। যাতে সাধারণ বন্দিদের সঙ্গে কোনও পার্থক্য না থাকে। 

    বেকারের এই পরিণতিতে দুঃখিত তার অনুরাগীরা। উইম্বলডনের যে সেন্টার কোর্টে তিনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন, তার থেকে মাত্র ৩.২ কিলোমিটার দূরে দিন কাটাতে হচ্ছে কিংবদন্তিকে। একেই হয়তো বলে ভাগ্যের নির্মম পরিহাস।

    সূত্র- ইনসাইড স্পোর্ট, মিরর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ