ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • দুই ঘন্টা লাইনে দাড়িয়ে মাওয়া’র টিকিট পাচ্ছে যাত্রীরা

    দুই ঘন্টা লাইনে দাড়িয়ে মাওয়া’র টিকিট পাচ্ছে যাত্রীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে কর্মস্থলমুখি যাত্রীদের অস্বাভাবিক চাপ বেড়েছে বরিশাল-কাঠালবাড়ি-মাওয়া রুটে। সকাল থেকেই কাউন্টারে লাইন ধরে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। যাত্রীরা বলছেন, দেড়/দুই ঘন্টা অপেক্ষা করে টিকিট পাওয়া যাচ্ছে। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই চিত্র দেখা গেছে।

    মুন্সীগঞ্জগামী যাত্রী বাহাদুর বলেন, লঞ্চ বা কোচে যাতায়াতে দীর্ঘসময় লাগে। এজন্য ভাঙা ভাঙা পথে যাতায়াত আমাদের জন্য ভালো। বেলা ১১ টায় এসে লাইনে দাড়িয়েছি। এখনো আমার সামনে একশ'র বেশি যাত্রী আছে। টিকিট পেতে এখনো ঘন্টা খানেক লাগতে পারে। 

    আরেক যাত্রী সাবরিনা বলেন, এর আগে এত ভিড় ছিল না। আজই দেখলাম লাইনে দাড়িয়ে টিকিট নিতে হচ্ছে।  রোদে দাড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছি প্রায়।

    বরিশাল কাঠালবাড়ি মাওয়া রুটের বিএমএফ পরিবহনের ম্যানেজার নয়ন বলেন, যাত্রীদের চাপ সামলাতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে টিকিট দেওয়া হচ্ছে। টিকিট পূর্বের ভাড়া ৩০০ টাকা করেই রাখা হচ্ছে। তিনি বলেন, বিগত দুইদিন যাত্রীর এত চাপ ছিল না। আজ সকাল থেকে হঠাৎ করে চাপ বেড়ে গেছে। আমরা লাইন অনুসারে যাত্রীদের টিকিট দিচ্ছি। 

    নয়ন বলেন, সাধারণত যেসব গাড়ি মাওয়া রুটে চলাচল করে তার চেয়ে অনেক বেশ গাড়ি যুক্ত করা হয়েছে। যাত্রী পূর্ণ হলেই গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ