ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

    বাউফলে আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ একই স্থানে একই সময়ে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

    শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

    শান্তি ভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এবং শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় কার্যালয় ও এর আশ পাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন। এ সময়ের মধ্যে ওই এলাকায় যেকোনও ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও এর আশ পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

    জানা গেছে, বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি তারই কমিটির সাধারণ সম্পাদক বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমসহ নানা বিষয় তুলে ধরে দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একই সময় একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলনের আহ্বান করেন সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার। সভাপতি গ্রুপের পক্ষে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার দলীয়ভাবে সংবাদ সম্মেলনের আহ্বান করেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ