ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুগন্ধা নদী থেকে আটক জেলের ১৫ দিনের কারাদণ্ড

    সুগন্ধা নদী থেকে আটক জেলের ১৫ দিনের কারাদণ্ড
    সুগন্ধা নদীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ বেহুন্দি জাল দিয়ে সুগন্ধা নদীতে মাছ ধরার সময় এক জেলেকে জাল ও নৌকাসহ আটক করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বশির গাজী আটক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে ছোট মাছ ধরে জেলেরা। এ ধরণের জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরেও মাছ ধরার খবর পেয়ে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়।

    এ সময় সুগন্ধা নদী থেকে সুমন মালো (৪০) নামে এক জেলেকে জাল ও নৌকাসহ আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জালগুলো ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ