ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়েলের সাথে জার্মানির সংহতি প্রকাশ

    ইসরায়েলের সাথে জার্মানির সংহতি প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সহিংসতা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। আজ সোমবার (১৭ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান। খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, তবে তিনি এই সংঘর্ষে ইসরায়েলের সাথে জার্মানির সংহতি প্রকাশ করেন।

    অ্যাঞ্জেলা মের্কেলের মুখপাত্র স্টিফেন সেবার্ট বলেন, ইসরায়েলের উপর গাজা থেকে অব্যাহত রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জার্মান সরকারের পক্ষ থেকে সংহতির আশ্বাস দেন।

    বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি হামলার বিরুদ্ধে ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকার রয়েছে বলেও জার্মান চ্যান্সেলর উল্লেখ করেন। উভয় পক্ষের নাগরিক হতাহতের পরিপ্রেক্ষিতে মের্কেল আশা প্রকাশ করেছেন যে, লড়াইটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে।

    এর আগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। একইসঙ্গে তিনি এটাও বলেন যে, ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকার রয়েছে।

    গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ২০০ জন (১৯৮) মানুষ নিহত এবং অসংখ্য আহত হয়েছেন। যার মধ্যে ৫৮ শিশু এবং ৩৪ জন নারী আছে। অপরদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে দুই শিশুসহ নিহতের সংখ্যা ১০ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ