ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মামা বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

    মামা বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদী উপজেলায় মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মো. ওসমান নামের (২) এক শিশুর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৫) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    ওসমান উপজেলার নাজিরপুর গ্রামের জামিল মৃধার ছেলে।

    শিশু ওসমানের স্বজনরা জানান, বুধবার (৪ মে) মায়ের সঙ্গে মামা বাড়ি বেড়াতে এসেছিল শিশু ওসমান। তার মামার ঘর থেকে পাশের একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। তারের কোথাও ছিদ্র থাকায় তারটি বিদ্যুতায়িত ছিল। ছিদ্রযুক্ত তারে স্পর্শ করলে ওসমান বিদ্যুতায়িত হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওসমানকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

    মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাইউম বলেন, কারো কোনো অভিযোগ না থাকলে মরদেহ বাবা-মায়ের কাছে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ