ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • "শেখ হাসিনা সেনানিবাস" রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শন

    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে  "শেখ হাসিনা সেনানিবাস" এলাকার নদী ভাঙ্গন প্রবণ স্থানে স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজসহ ড্রেজিং কাজ বাস্তবায়নে দাখিলকৃত প্রকল্প দ্রুত সময়ে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহনের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

    বুধবার বরিশাল ও পটুয়াখালী জেলার কারখানা, বিঘাই ও পায়রা নদীর ভাঙ্গন হতে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষা প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    পরিদর্শনকালে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী  প্রকৌশলী দীপক রঞ্জন দাশ ও সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী এ সময় উপস্থিত ছিলেন। 
    উল্লেখ্য, প্রকল্পের আওতায় ১১ হাজার ২০০ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ, ১ হাজার কিলোমিটার ড্রেজিং। যার মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৬৩ কোটি টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ