ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • হিজলায় ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম

    হিজলায় ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস হোসেন, তার বাবা মো. শহীদ হোসেন মেলকার এবং ছোট ভাই মো. রাকিব হোসেন মেলকারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ৩ ব্যক্তি গত বুধবার সন্ধ্যার পর তাদের ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে কাঁঠাল বাগান এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাদের কুপিয়ে জখম করে তার। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় শহীদ মেলকার ও তার ছেলে রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ