ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

    পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলায় পানিতে ডুবে হুমায়রা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

    রোববার সকালে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের মোল্লার হোড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হুমায়রা ওই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে।

    শিশুটির ফুফাতো ভাই কামাল হোসেন জানান, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু হুমায়রা বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় ওই শিশুটির বাবা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।


     
    বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ