ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • সাংবাদিক আলম রায়হানের ঢাকার বাড়িতে চুরি 

    সাংবাদিক আলম রায়হানের ঢাকার বাড়িতে চুরি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের বাসায় চুরি হয়েছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরচক্র। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    মহানগর আবাসিক এলাকার ডি ব্লকে একটি বাসার চতুর্থ তলায় মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক আলম রায়হান ঘরে থাকা অবস্থাতেই অন্য একটি কক্ষে চুরি হয়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে। চুরির ঘটনায় হাতিরঝিল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    বরিশাল থেকে প্রকাশিত দক্ষিণের সময় পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান। তিনি দৈনিক আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।

    সাংবাদিক আলম রায়হান বলেন, ‘আমার স্ত্রী, ছেলে ও বউমা গ্রামে ঈদ করতে গিয়েছে। আমি পরশু বরিশাল থেকে ঢাকা এসেছি। রাতে বাসাতে একাই ছিলাম। আমি ঘুমিয়েছিলাম ড্রয়িংরুমে। অন্যান্য কক্ষগুলো ফাঁকা ছিল। শেষ রাতের দিকে ছেলের কক্ষের দরজার লক লাগানোর শব্দ পাই। চেক করতে গিয়ে দেখি ভেতর থেকে আটকানো।

    ‘তখনই বুঝতে পারছিলাম, ভেতরে কেউ হয়তো ঢুকেছে। প্রতিবেশীদের ডেকে আনি। দরজা ভাঙার চেষ্টা করি। কিন্তু বাড়ির মালিক দরজা ভাঙতে দেননি। সকালে পুলিশ আসার পর লক ভেঙে ভেতরে ঢুকি। ঘরের সবকিছু তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ক্যামেরা ও অন্যান্য জিনিস নিয়ে গেছে।’

    সরেজমিনে দেখা গেছে, বাসার দক্ষিণ পাশের বড় কক্ষটির জানালার গ্রিলের একটি পাত ভাঙা। একপাশে পাতটি ভেঙে অন্য পাশে মুড়িয়ে ভেতরে ঢুকেছে চোর। তিনটি আলমারির জিনিসপত্র নিচে, বিছানার ওপর পড়ে যাচ্ছে।

    আলম রায়হান বলেন, ‘গ্রিল ভাঙা হয়েছে বাড়ির পেছন দিকে। সামনের দিকে বড় সড়ক। দুই বাসার ফাঁকা অংশ দিয়ে এক বা একাধিক চোর উপরে উঠে এসেছিল হয়তো। আমাদেরসহ অন্যান্য বাড়ি এবং সড়কের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে।’

    হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘চুরিটি কীভাবে হয়েছে তা তদন্ত হচ্ছে। চুরি করতে কতজন এসেছিল তাদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ চেক করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ