ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বিএমপি'র বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

    বিএমপি'র বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
    বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’তে বক্তব্য রাখেন ‍উপ-পুলিশ কমিশনার ‍আলী ‍আশরাফ ভূঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ‍ঈদের দ্বিতীয় দিন বুধবার (০৪ মে) বন্দর থানা চত্বরে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র দক্ষিণ বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার ‍আলী ‍আশরাফ ভূঞা।

    অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ‘ওপেন হাউজ ডে’ তে ‍আগত সর্বসাধারণের সাথে ‍ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি বিগত ‘ওপেন হাউজ ডে' তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়।

    পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে। ‍এসময় প্রধান অতিথি  উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ‘ওপেন হাউজ ডে’ তে সকলের সামনে পর্যালোচনা করা হবে।

    বন্দর থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) মো. ‍আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ তে অন্যান্যদের মধ্যে ‍বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মােঃ মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেবা প্রত্যাশী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয় । ‍এদিনে বিএমপি পুলিশ কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের কথা শুনেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ