ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক

    ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রেন থামিয়ে চালকের চা-বিস্কুট খাওয়ার মতো ঘটনা অনেকেই হয়তো শুনেছেন! কিন্তু এবার সেই মাত্রাও ছাড়িয়ে গেলেন ট্রেনের এক চালক। স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে মদপান করতে চলে গেলেন তিনি। এতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতো হলো যাত্রীদের।

    সম্প্রতি ভারতের বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের হাসানপুর স্টেশনে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অলোক আগরওয়াল (ডিআরএম)।

    জানা গেছে, যাত্রীবাহী ওই ট্রেনটি সমস্তিপুর থেকে সহরসায় যাচ্ছিল। মাঝপথে সেটি হাসানপুর স্টেশনে দাঁড়ায় রাজধানী এক্সপ্রেসকে পথ ছাড়ার জন্য। এরপরই সহকারী লোকো চালক করণবীর যাদব ট্রেন থেকে উধাও। একপর্যায়ে রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পর সিগন্যাল দেয়া হলেও যাত্রীবাহী ট্রেনটি দাঁড়িয়েই থাকে।

    একটা সময় হাসানপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নিজে ট্রেন না ছাড়ায় চালকের খোঁজ নিতে যান, তিনি হতভম্ব হয়ে যান। কোথায় চালক? এদিকে তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা অনেকেই স্টেশনে নেমে পড়েন। কেন ট্রেন চলছে না তা নিয়ে হট্টগোল শুরু হয়।

    পরিস্থিতি সামলাতে চালকের খোঁজে নামে রেলওয়ে পুলিশ (জিআরপি)। তখন স্টেশনের অদূরেই একটি বাজারে মদ্যপ অবস্থায় দেখতে পাওয়া যায় চালককে। তার তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। পরে রেলওয়ে পুলিশ ওই অবস্থাতেই চালককে গ্রেফতার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ