ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

    নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন (৫৫) সে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল নগরের মৃত মুরাদ মিয়ার ছেলে।

    বুধবার (০৪ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পণ্ডিতের হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক যাত্রী নিয়ে চরজুবলী ইউপির পণ্ডিতের হাট যান। দুপুরে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়। ‍এতে গুরুতর আহত হন অটো চালক।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চরজব্বার থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ