ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কালীগঞ্জের মাদক কারবারি জিয়া মেম্বারের ভাই র‍্যাবের হাতে আটক

    কালীগঞ্জের মাদক কারবারি জিয়া মেম্বারের ভাই র‍্যাবের হাতে আটক
    আটককৃত দুই মাদক কারবারি ও জব্দকৃত মাদক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ দুই বিক্রেতাকে আটক করেছে রংপুর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। মঙ্গলবার (৩ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্য‍াব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট  মাহমুদ বশির আহমদ।

    আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম (৩৫) ও দইখোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহ কামাল(৩৮)।

    প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মে) রাতে উপজেলার কাশিরাম গ্রামের জাকিরুল বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। দুই বাড়ি তল্লাশী চালিয়ে ৩১৬ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেন্সিডিল জব্দ করেন তারা। এ সময় বাড়ির মালিক মাদক বিক্রেতা জাকিরুল ইসলাম ও শাহ কামালকে আটক করা হয়।

    এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে থানায় সোপর্দ করা হলে পুলিশ ‍আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

    মোস্তাফিজুর রহমান/লালমনিরহাট


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ