ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ঈদের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়

    ঈদের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
    কুয়াকাটা সৈকতের পর্যটকদের একাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। ঈদের দিন সকাল থেকে দেশী-বিদেশী এসব পর্যটকের আগমন ঘটে। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন।

    অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। তবে সমুদ্র সৈকতে আগত পর্যটকরা বেশির ভাগই স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগত এ সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।

    সৈকতে ঘুরতে আসা বরিশালের মো: সেজান আহমেদ জানান, স্ত্রী-সন্তান নিয়ে ঈদের দিনে কুয়াকাটায় বেড়াতে এসে খুব ভালো লাগছে। এ যেনো এক নতুন আনন্দ। কেননা দীর্ঘ দুই বছর করোনার কারণে ঘরবন্দী থেকে কুয়াকাটা সৈকতের খোলা আকাশে-প্রকৃতির মাঝে পরিবারকে সাথে নিয়ে ঈদ আনন্দ ভাগ করে নিলাম।

    কুয়াকাটা সাউথ বিচ হোটেল মালিক মো: সেহেল আহমেদ বলেন, আজকে ঈদের দিনেও যেভাবে পর্যটক দেখা গেছে তাতে মনে হচ্ছে করোনার ধকল কিছুটা হলেও কাটিয়ে উঠা যাবে। বেশীরভাগ হোটেলই আগামী শনিবার পর্যন্ত বুকিং রয়েছে বলে তিনি জানান।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো: হাসনাইন পারভেজ বলেন, ইদ উপলক্ষ্যে কুয়াকাটায় পর্যটকের  আগমন ঘটেছে প্রচুর, ট্যুরিস্ট পুলিশ আগন্তক এসব পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে এবং পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ টিম গঠন করা হয়েছে।

    কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার বলেন, ঈদের দিনেও ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে কুয়াকাটায়। পৌরসভার পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। এভাবে পর্যটক যতোই বাড়ছে ততই পর্যটনমুখী ব্যবসায়ীরাও দীর্ঘদিন পর আশার আলো দেখছে। এরফলে পর্যটন শিল্পেরও উন্নয়ন এবং বিকাশ ঘটবে আশাবাদী এই জনপ্রতিনিধি।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ