ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে বাসদের মানবতার ঈদ উৎসব

    বরিশালে বাসদের মানবতার ঈদ উৎসব
    বরিশালে বাসদের মানবতার ঈদ উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ঈদ বৈষম্যের প্রদর্শনী নয়, ঈদ হোক সাম্যের’ এই স্লোগান নিয়ে বরিশালে মানবতার ঈদ উৎসব পালন করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা। তারা ঈদের দিন দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত রান্না করা খাবার পরিবেশন করেছে নগরীর লঞ্চঘাট, জেলখানার মোড়, নথুল্লাবাদ, চৌমাথা, রূপাতলী ও গ্যাসটারবাইন এলাকার শ্রমজীবী, ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে। বিতরণ করা খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, ডিম এবং সেমাই।

    ঈদের দিন বাড়ি যেতে পারেননি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা রিকশাচালক শহীদ খান। দুপুরে লঞ্চঘাট এলাকায় বাসদের দেওয়া রান্না করা খাবার পেয়ে খুশিতে আত্মহারা হন তিনি।

    আলাপকালে শহীদ খান বলেন, ‘ঈদের নামাজ পইড়া গাড়ি লইয়া রাস্তায় নামছি, দুফারের সময় রোস্ট-পোলাউ পাইয়া মনডা খুশিতে ভইরা গ্যাছে। এই খাওন না পাইলে ঈদের দিনও না খাইয়া থাহোন লাগত।’

    অপরদিকে লঞ্চঘাটের টার্মিনালে দিনযাপন করা পথশিশু মুন্না বলেন, ‘রোস্ট পোলাউ পাইয়া মনে হইতেছে আইজ ঈদ।’

    বরিশাল জেলা বাসদের সদস্য সন্তু মিত্র বলেন, ‘আজ ঈদের দিন বেলা ১টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ছয়টি পয়েন্টে ২ হাজার শ্রমজীবী, ভাসমান এবং পথশিশুদের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে।’

    ঈদের আগের দিন (সোমবার) সন্ধ্যায় নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের জেলা কার্যালয়ে মানবতার ঈদ উৎসব কার্যক্রম শুরু হয় দুস্থ মানুষদের মধ্যে ঈদ উপকরণ বিতরণের মধ্যে দিয়ে। সোমবার সন্ধ্যায় তিনশ দুস্থ মানুষের প্রত্যেককে দেওয়া হয়েছে ১ কেজি পোলাওয়ের চাল, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, দুধ ও সাবান।

    মানবতার ঈদ উৎসব প্রসঙ্গে বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মানুষের সহযোগিতা নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। তাছাড়া করনাকালী সময় থেকেই তাদের এই মানবতার কার্যক্রম চলে আসছে বলে যোগ করেন তিনি।

    ডা. মনীষা বলেন, ‘এই কর্মসূচি বাস্তবায়ন করতে নেমে দেখেছি এরকম আরও বড় উদ্যোগ প্রয়োজন। ঈদসহ সকল উৎসবে দুস্থ মানুষের জন্য রাষ্ট্রীয় আয়োজন থাকা প্রয়োজন। অসচ্ছল মানুষদের জন্য সকল উৎসবে রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়া দরকার।’


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ