ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে যেখানে যখন ঈদের জামাত

    বরিশালে যেখানে যখন ঈদের জামাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মঙ্গলবার (৩ এপ্রিল) বান্দ রোডস্থ কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া কিছু কিছু মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে।  

    বিষয়টি নিশ্চিত করেছেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ। তিনি জানান, কয়েকটি মসজিদের ঈদগাহ মাঠে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ১০টায়, জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৯টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায় এবং পুলিশ লাইন্স মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

    অন্যদিকে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লোকসংখ্যার দিকে থেকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই দরবার শরীফের মাদ্রাসা মাঠে। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসা কমিটি জানিয়েছে। 

    ছারছিনা দরবার শরীফের মিডিয়া কর্মকর্তা আব্দর রহমান জানিয়েছেন, ছারছিনায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ