ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ পোশাক

    বরিশালে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ পোশাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘সহায়তা নয়, ভালোবাসা পাঠালাম’ এই স্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীর দেড় শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

    শুক্রবার(২৯ এপ্রিল) সকালে নগরীর ইউরো কনভেশন হলে আয়োজিত এ পোশাক বিতরণ করে 'বৃহত্তর বরিশাল পরিবার আয়ারল্যান্ড' নামে সংগঠনটি।

     
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ভানু লাল দে।
     
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএমপির অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, প্রবাসে থাকলেও দেশের প্রতি দেশপ্রেমিকদের ভালোবাসা যে কমে না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আয়ারল্যান্ডে অবস্থানরত বরিশালের মানুষ। 
     
    মানুষের পাশে মানুষেরই থাকতে হবে, নয়তো একদিন পৃথিবী ধ্বংস হবে। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নগরীর বিভিন্ন এলাকার দেড়শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন অতিথিরা৷


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ