ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সৌদি আরবে আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (৩০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

    এ কারণে চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

    খালিজটাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। এ কারণে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে।

    এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

    সংযুক্ত আরব আমিরাতও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ