বরিশালে আন্ত:জেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক
বরিশালে আন্ত:জেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
শনিবার (এপ্রিল ৩০) দুপুর আড়াই টায় কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, মিলন হালদার (৩৫), মো. শফিক হাওলাদার (৪৫), মো. শফিকুল ইসলাম (২২), মো. হুমায়ূন কবির (৩৮)।
এ সময় তিনি আরও জানান, বিগত ২০২১ সালের ৮ ডিসেম্বর কাউনিয়া থানাধীণ ৩নং চরবাড়িয়া ইউপি, দক্ষিণ লামছড়ি এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে গভীর রাতে ৩টি গরু চুরি হয়ে যায়। একই দিন কাউনিয়া থানায় এ বিষয়ে একটি অজ্ঞাত চুরির মামলা হয়। যাহার মামলা নং-৯।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (এপ্রিল ২৯) বিকাল ৪ টায় ১নং আসামি মিলন হালদার (৩৫) কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযাযী ২নং আসামী শফিক হাওলাদারকে কোতোয়ালি থানাধীন সাগর গল্লি থেকে এবং সন্ধ্যা ৬ টায় উজিপুর থানাধীন মালিকান্দা ডাবের কুল এলাকা হইতে ৩নং আসামী মো. শফিকুল ইসলাম ও ৪নং আসামী মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়।
আসামীরা উক্ত গরু চুরির কথা স্বীকার করে ইতিপূর্বে আরো ২০০/৩০০টি গরু চুরির কথা স্বীকার করে এবং চোরই গরু বরিশাল বিভাগের বিভিন্ন হাটে বিক্রির কথা স্বীকার করেন।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএম