বরিশাল কারাগারে নারী-শিশুসহ ২২৩ জন পেলো ঈদ উপহার

বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসক। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সমাজসেবা অধিদপ্তরের অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির এই উপহার তুলে দেওয়া হয়।
কারাগারের মোট ২২৩ জন এই উপহার পান। এরমধ্যে ১৭০ জন পুরুষ কয়েদিকে লুঙ্গী, ৪৫ জন নারী কয়েদিকে শাড়ি এবং মা কয়েদিদের সঙ্গে থাকা ৮ জন শিশুকে নতুন পোশাক দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, বিজয় কৃষ্ণ দে, সুরভি গ্রুপ অ্যান্ড কোম্পানির পরিচালক রিয়াজুল কবির প্রমূখ।
এসএমএইচ