আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মন্টু মন্ডলের চার বছরের ছেলে সার্থক মন্ডল খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়।
পরে সার্থক মন্ডলকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তার পরিবারের লোকজন। বাড়ির লোকজন পাশের একটি পুকুর থেকে সার্থক মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোশের্দ সজিব তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোশের্দ সজিব জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এইচকেআর