ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

    বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলায় (৭) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে।

    শনিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিত্বে শুক্রবার রাতে অভিযুক্ত আসামিকে উপজেলার পশ্চিম বদলকোট গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃত যুবকের নাম মো.সুমন (২৫) সে উপজেলার পশ্চিম বদলকোট গ্রামের শেখ বাড়ির আব্দুল কুদ্দুছের ছেলে।

    চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ২৯ এপ্রিল সকালের দিকে নির্যাতিত শিশুটির মা বাড়ির পাশে একটি বাসায় ঝিয়ের কাজ করতে যায়। তখন তাঁর সাত বছর বয়সী মেয়েটি মায়ের সঙ্গে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে শিশুটি মাকে বলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি ফেরার পথে শিশুটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পাড়ার আত্মীয় সুমন পার্শ্ববতী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

    পরিদর্শক তদন্ত আরো জানায়, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ