বিএনপি নেতা মনিরুজ্জামানের মায়ের দাফন সম্পন্ন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল (সাউদেরখালপাড়) নিবাসী আলহাজ্ব মো. মোক্তার হোসেন সরদার এর স্ত্রী ও উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান মনিরের মা আফরোজা হোসেন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।
শনিবার সকালে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক (দপ্তর সম্পাদক দায়িত্বে) কামরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, বিএনপি নেতা কেএম শাহ আলমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর