ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

    রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা গুলিসহ মো. বেলাল হোসেন (১৯) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। 

    শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নপর নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

    ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গা ওই ক্যাম্পের ব্লক-পি,শেড-১১০৪/১বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মো. বেলাল হোসেন (১৯)। 
    তিনি আরও জানান, গ্রেফতারকৃত বেলাল জুবায়ের হত্যা মামলার আসামি এবং ডাকাত শফি আলমের সহযোগী। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ