ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে চরকাউয়া খেয়াঘাট ও যাত্রী ছাউনী আধুনিকায়নের উদ্বোধন

    বরিশালে চরকাউয়া খেয়াঘাট ও যাত্রী ছাউনী আধুনিকায়নের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাট ও যাত্রী ছাউনী আধুনিকায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে খেয়াঘাট ও যাত্রী ছাউনী আধুনিকায়নের উদ্বোধন করেন। ব্যক্তিগতভাবে এই অর্থ ব্যয় করেন মেয়র সাদিক। 

    এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, সাধারন সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল, মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, চরকাউয়া খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী কীর্তনখোলা নদী পাড়াপাড় হয়। ঈদের সময় এই খেয়াঘাটে যাত্রীর চাপ বেড়ে যায়। কিন্ত বহু আগে নির্মিত ঘাটটি জরাজীর্ন হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হতো। এছাড়া যাত্রীদের বিশ্রামের জন্য সেখানে নির্মিত ছাত্রী ছাউনীটি অবৈধ দখল হয়ে যাওয়ায় এর সুফল বঞ্চিত হতো যাত্রীরা। সম্প্রতি মেয়র ব্যক্তিগত অর্থ দিয়ে চরকাউয়া ঘাট এবং যাত্রী ছাউনী সংস্কার করেন। এছাড়া ঘাটের সামনে গার্ডেনিং এবং বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন মেয়র।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ