ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ঈদে দর্শণার্থী বরণে প্রস্তুত প্লানেট ওয়ার্ল্ড

    ঈদে দর্শণার্থী বরণে প্রস্তুত প্লানেট ওয়ার্ল্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নানা আয়োজন আর বাহারি ঢঙে সেজে উঠেছে বরিশাল নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র প্লানেট ওয়ার্ল্ড পার্ক। 

    ঈদের দিন সকাল থেকেই পার্কটিতে সব বয়স আর নানান শ্রেণি পেশাজীবী মানুষের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপচে পড়া ভিড় সামলে নগরবাসীকে ‘নিরাপদ বিনোদন সেবা’ দিতে প্রস্তুতিও সম্পন্ন করেছেন প্লানেট ওয়ার্ল্ড পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে বরিশাল নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো ঈদ-উল-ফিতর উপলক্ষে এখনো কোনো আয়োজনের কথা জানা যায়নি। 

    প্লানেট ওয়ার্ল্ড পার্ক ম্যানেজার মোঃ সোহরাব আলী মতবাদ অনলাইনকে জানান, ঈদে বরাবরই বাড়তি চাপ থাকে। শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে পার্ক নতুনভাবে সাজানো হয়েছে। নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। 

    বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ শান্তিপূর্ণ করতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে আমাদের। গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে আমরা সেখানে আমাদের নিজস্ব ভলান্টিয়ার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। তাদের পাশাপাশি থাকবে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ সদস্য।

    কোতোয়ালী মডেল থানারি অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করীম বলেন, ঈদের দিন থেকে বরিশাল নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্রে আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা হবে। টহল পুলিশিং ব্যবস্থাও আরও বেশি জোরদার করা হবে। যেন কোনো ধরনের চুরি, ছিনতাই না ঘটে।


    রাকিব হাওলাদার/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ