ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয় সংস্কারের উদ্যোগ

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয় সংস্কারের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের সাথে নিয়ে ইফতার করেছেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন। 

    বৃহস্পতিবার বিকেলে হকার্স ইউনিয়নের কার্যালয় পরিদর্শনকালে ইউনিয়নের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান। পরিচয়পর্ব শেষে তিনি হকার্স ইউনিয়নের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। রমজানের শুরুতে তিনি হকার্স ইউনিয়নের কার্যকরি কমিটির সদস্যদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করেন।   

    ঈদের পরে মুক্তবুলি ম্যাগাজিনের সৌজন্যে হকার্স ইউনিয়নের জরাজীর্ন কার্যালয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন সাংবাদিক আযাদ আলাউদ্দীন। 

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নেছার জমাদ্দার, সহ সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাসুম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান খান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ, প্রচার সম্পাদক মো. সাইফুল হাওলাদার, কার্যনির্বাহী সদস্য মো. আল আমিন হাওলাদার, সদস্য রিপন মৃধা ও রাজিব হাওলাদার প্রমুখ।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ