ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বদির বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাক্ষগ্রহণে বাধা নেই

    বদির বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাক্ষগ্রহণে বাধা নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির করা আবেদন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছেন আদালত। তবে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ চলমান রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

    বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

    আজ আদালতে বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম সোহেল। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

    এই সময়ের মধ্যে আব্দুর রহমান বদির মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে দেওয়া আদেশের কপি এফিডেবিট আকারে দাখিল করতে বলা হয়েছে। তবে, এই মামলায় বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

    এ কে এম আমিন উদ্দিন বলেন, ২০০৭ সালের সম্পদের তথ্য গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদনের শুনানি শেষ। আদেশ দেবেন ২২ মে।

    গত বছরের ১ সেপ্টেম্বর সাবেক এমপি বদির পক্ষে প্রথমে অভিযোগ গঠন বাতিলের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট এ আর হাসানুজ্জামান। পরে সম্পূরক আবেদন করেন শামসুর রহমান। সেসময় দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর আবেদনটি জমা দেওয়া হয়েছে। ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৭ সালে এ মামলার কার্যক্রম সচল হয়। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ