আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আগৈলঝাড়াসহ ৮টি স্থানে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
তারপরে আগৈলঝাড়া খাদ্য বিভাগের আয়োজনে গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অশোক কুমার চৌধুরী, আগৈলঝাড়া এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও উপজেলা মিল মালিক কমিটির সভাপতি সাহাদাত কাজীসহ প্রমুখ।
পরে অতিথিরা বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। আগৈলঝাড়া উপজেলা থেকে ১৫ শত ৮৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে জানান খাদ্য বিভাগের কর্মকর্তারা।
এইচকেআর