ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ 

    আগৈলঝাড়ায় রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ ও বিভিন্ন বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। রাস্তাটিতে বড় বড় গর্ত এবং পূর্বের রাস্তার ইটের সলিং উঠে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার কারনে অনেক বছর যাবৎ ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা থেকে নবযুগ পর্যন্ত, এই রাস্তায় কয়েক হাজার মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙ্গে চৌচির হয়ে পরে রয়েছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।  স্থানীয় ফিরোজ হোসেন জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থা পূর্ণ রাস্তার কারনে এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাতে স্থানীয়দের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়।  

    ভ্যান চালক সিন্টু সরদার জানান, এ রাস্তাটি যেন দেখার যেন কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ নিয়ে চলাচল করবো।  

    স্থানীয় শিক্ষক মাহামুদুল ইসলাম মিঠু জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের অনেক ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ে যেতে কোন যানবাহন না পাওয়াতে পায়ে হেচে চলাচল করতে হয়। এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারন তাদের দীর্ঘ ভাঙ্গা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারনে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মত শিক্ষার্থীরা যেতে পারে না। 

    ওই রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী জান্নাত আক্তার, মরিয়ম আক্তার জানান, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙ্গে গর্ত হয়ে গেছে। যার কারনে স্কুলে যেতে আমাদের খুবেই কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রæত মেরামত করে দেয়া হোক। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রæত সময়ের মধ্যেই সড়কের কাজ শুরু হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ