ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ

    আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে ১৩ হাজার ২শ’ ৭টি দু:স্থ পরিবারের জন্য ১৩২.০৭০ মেট্রিক টন ঈদের বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়। 

    বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের দু:স্থ পরিবার গুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। 

    এছাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে ২৯১৩ পরিবার, বাকাল ইউনিয়নে ২৫৩১ পরিবার, বাগধা ইউনিয়নে ২৬৮৪ পরিবার, গৈলা ইউনিয়নে ২৬৫৪ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২৪২৫ পরিবারের মধ্যে চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।  এসময় উপস্থিত ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি সচিব গৌতম পাল, ইউপি সদস্য খায়রুল ইসলাম, হাবুল ঘরামী, রনজিৎ ভক্ত, কাকলী দাস, শান্তনা বেগমসহ দলীয় নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ