ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইউক্রেনে রুশ অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিতে কানাডার ভোট

    ইউক্রেনে রুশ অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিতে কানাডার ভোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার ‌‌‘হামলা’কে গণহত্যা আখ্যা দিতে বুধবার কানাডার আইনপ্রণেতারা সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। দেশটির সংসদ সদস্যরা বলেছেন, মস্কো কর্তৃক সংঘটিত মানবতার বিরুদ্ধে পদ্ধতিগত এবং ব্যাপক যুদ্ধাপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে।

    কানাডিয়ান হাউস অফ কমন্সের প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধাপরাধের মধ্যে রয়েছে ব্যাপক নৃশংসতা, ইউক্রেনীয় নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা, মৃতদেহের অপবিত্রকরণ, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক স্থানান্তর, নির্যাতন, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং ধর্ষণ।

    এই মাসের শুরুর দিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা একটি অভিযোগকে সমর্থন করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করা আরও বেশি সংখ্যক মানুষের পক্ষে ‘একদম সঠিক’। জো বাইডেন ইউক্রেনে হামলাকে গণহত্যার সঙ্গে তুলনা করেছিলেন। তবে তিনি আরও বলেছিলেন, এটা গণহত্যা কী না তার বিষয়ে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন  আইনজীবীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ