ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ফিলিস্তিনি তরুণের মাথায় গুলি করল ইসরায়েলি সেনারা

    ফিলিস্তিনি তরুণের মাথায় গুলি করল ইসরায়েলি সেনারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার ফিলিস্তিনের পশ্চিমতীরে এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বুধবারের এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরাইলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে  বলে জানা যায়।

    সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (২৭ এপ্রিল) জেনিনের শরণার্থী শিবিরে অভিযানের সময় ফিলিস্তিনি তরুণ আহমাদ ফাথি মাসাদের মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।  

    এ সময় আরও তিনজন আহত হন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ফিলিস্তিনিরা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত দমন-পীড়নের তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। প্রতিবাদ মিছিলে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন ইসরাইলি বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ