ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • দখলকৃত খেরসনে চালু হচ্ছে রুশ মুদ্রা রুবল

    দখলকৃত খেরসনে চালু হচ্ছে রুশ মুদ্রা রুবল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ বাহিনী কর্তৃক দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে চালু হচ্ছে রাশিয়ার মুদ্রায় ‘রুবল’। আগামী ১ মে থেকে সেখানে রুবলে লেনদেন শুরু হবে। 

    রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রিয়া নভোস্তি’ ওই অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের উপ-চেয়ারম্যানকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

    প্রতিবেদনে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওই অঞ্চলের সব মুদ্রা রুবলে রূপান্তরের জন্য চার মাস পর্যন্ত সময় দেওয়া হবে। রুপান্তরের এই সময়ে রাশিয়ান রুবল এবং ইউক্রেনীয় রিভনিয়া উভয়ই মুদ্রা দিয়েই লেনদেন করা যাবে।
    উল্লেখ্য, খেরসন হচ্ছে কৃষ্ণ সাগরের সঙ্গে নৌপথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ শহর। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরুর পর সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এই শহরের পূর্ণ নিয়ন্ত্রণে সক্ষম হয় রুশ বাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ