ঈদের পরে বরিশালের আকাশ পথে কমবে ভাড়া!

ঈদুল ফিতরের আগে ঢাকা থেকে এবং ঈদের পরে বরিশাল থেকে সরকারী-বেসরকারী আকাশ পরিবহন সংস্থাগুলো ভাড়া আকাশচুম্বী রাখলেও ফিরতি পথে ভাড়া কমানোর প্রতিযোগীতা শুরু করেছে।
বিমানবন্দর থেকে জানা গেছে, ঈদের আগে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা ঢাকা থেকে বরিশালে সর্বনিম্ন ৬ হাজার ৮শ থেকে সর্বোচ্চ ১০ হাজার ৮শ টাকায় এবং নভোএয়ার ৬ হাজার থেকে ৮ হাজার টাকায় টিকেট বিক্রী করেছে।
অপর দিকে বাংলাদেশ বিমান শুধুমাত্র ২৯ এপ্রিল ও ১মে দুটি বিশেষ ফ্লাইটে সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকায় ঢাকা বরিশাল আকাশ পথের টিকেট বিক্রী করছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদের পরে ২৭শ টাকায়, ইউএস বাংলা ও নভো এয়ার ৩ হাজার ৫শ টাকায় যাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।
তবে এসব ব্যাপারে বরিশালে সরকারী-বেসরকারী কোন এয়ারলাইন্সেরই দায়িত্বশীলগণ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
এসএমএইচ