আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে ১৩ হাজার ২শ’ ৭টি দু:স্থ পরিবারের জন্য ১৩২.০৭০ মেট্রিক টন ঈদের বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়।
উপজেলার রাজিহার ইউনিয়নে ২৯১৩ পরিবার, বাকাল ইউনিয়নে ২৫৩১ পরিবার, বাগধা ইউনিয়নে ২৬৮৪ পরিবার, গৈলা ইউনিয়নে ২৬৫৪ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২৪২৫ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে।
বুধবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন ও রত্নপুর ইউনিয়নের দু:স্থ পরিবার গুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা সহকারী প্রোগ্রামার ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য সৌরভ মোল্লা, মানিক সরদার, মনির তালুকদার, মশিউর রহমান, মারুফ সেরনিয়াবাত, শীলা বেগম, রোজিনা আক্তারসহ দলীয় নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচকেআর