ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে লাঞ্চিত: প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

    আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে লাঞ্চিত: প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে লাঞ্চিত করার প্রতিবাদে গৈলা বাজারের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীকে লাঞ্চিত করার ঘটনায় সাধারণ লোকজনসহ ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। 

    ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে গৈলা ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ী সেকেন্দার সরদারকে মঙ্গলবার বিকেলে তার দোকানে বসে তুচ্ছ ঘটনায় মধ্যশিহিপাশা গ্রামের মৃত ফজলুল হক মুন্সির ছেলে রফিকুল ইসলাম রুবেল মুন্সি লাঞ্চিত করে।  

    ব্যবসায়ী সেকেন্দার সরদারকে লাঞ্চিত করার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়লে বাজারের অন্য ব্যবসায়ীরা তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।  

    এ ঘটনায় পর বুধবার সকাল ৬টা থেকে বাজারের ব্যবসায়ীরা রুবেল মুন্সির বিচারের দাবীতে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। এসময় গৈলা বাজারের সকল কাঁচামালের দোকান, মাছ-মাংসের দোকান, বিভিন্ন মুদি দোকানসহ প্রায় শতাধিক দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করে ব্যবসায়ীরা।  

    গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন মানিক মোল্লা জানান, প্রবীন ব্যবসায়ী সেকেন্দার সরদারকে লাঞ্চিতের ঘটনায় সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ও রুবেল মুন্সির বিচারের দাবীতে প্রতিবাদ করে।  এসময় রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে আসা ক্রেতারা দোকানপাট বন্ধ থাকার কারনে বিপাকে পরেন।  পরে খবর পেয়ে গৈলা বাজার কমিটির সভাপতি ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বাজারে এসে রুবেল মুন্সির বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা সকাল ৯টায় তাদের অবরোধ তুলে নেয়।  

    প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সত্তার মোল্লা, ইউপি সদস্য সৌরভ মোল্লা, বাজার কমিটির কোষাধ্যক্ষ ইয়াকুব আলী শিল্পী মোল্লা, ব্যবসায়ী মেহেদী হাসান, একলেচ সরদার প্রমুখ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ