ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ঈদ উপলক্ষে বরিশাল বেতার কেন্দ্রে ৩ দিনব্যাপী আয়োজন 

    ঈদ উপলক্ষে বরিশাল বেতার কেন্দ্রে ৩ দিনব্যাপী আয়োজন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। একমাস সিয়াম সাধনা শেষে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের মধ্য দিয়ে সারা বিশ্বে বিরাজ করে আনন্দ মুখর পরিবেশ। ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজন করেছে ৩ দিনব্যাপী নানা আয়োজন। 

    আয়োজন মালায় থাকছে গীতিনক্শা, গীতিআলেখ্য, আলোচনা, নাটক, ঈদ আড্ডা, সাক্ষাৎকার এবং সঙ্গীতানুষ্ঠান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ০৬:৫০ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’ ; বিকেল ০৪:০৫ মিনিটে গীতিনক্শা ‘ঈদ মুবারক, ঈদ মুবারক ; বিকেল ০৪:৩৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘আত্মশুদ্ধির ঈদ পবিত্র ঈদুল ফিতর’ ; বিকেল ০৫:১৫ মিনিটে গীতিআলেখ্য ‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ’ ; বিকেল ০৫:৫০ মিনিটে জারী গান; সন্ধ্যে ০৬:৩৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘এক ফালি চাঁদ’; রাত ১০:৩০ মিনিটে বিশেষ বেতার বিবরণী; ঈদের ২য় দিন সকাল ০৭:৪০ মিনিটে ‘ঈদের গান’ ; সকাল ১০:২০ মিনিটে আড্ডামূলক অনুষ্ঠান ‘ঈদের সেকাল একাল’; বিকেল ০৪:৩৫ মিনিটে ঘোষক/ঘোষিকাদের অংশগ্রহণে ঈদ আড্ডা ; বিকেল ০৫:১৫ মিনিটে গীতিনক্শা ‘আজ এ খুশির দিনে’; ঈদের ৩য় দিন সকাল ০৮:৪০ মিনিটে ঈদ উপলক্ষ্যে ব্যন্ডের গানের অনুষ্ঠান ‘রংধনু’; সকাল ০৯:০৫ মিনিটে ঈদের গানের অনুষ্ঠান ‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ’; সকাল ১০:২০ মিনিটে শ্রোতাদের সাথে আড্ডা ‘প্রানের ঈদ, প্রানের বেতার’ ; বিকেল ০৪:৩০ মিনিটে গীতিনক্শা ‘ঈদের চাঁদের মিষ্টি হাসি’; বিকেল ০৫:৩০ মিনিটে ছায়াছবি গানের অনুষ্ঠান ‘ঝিলিমিলি’; রাত ১০:৩০ মিনেটে জরুরী পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের অনুভূতি নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘পেশাজীবীদের ঈদ’ প্রচারিত হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ