২০০ মুক্তিযোদ্ধার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মুক্তিযোদ্ধাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। বুধবার সকাল সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে ঈদ উপহার সামগ্রী হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে চাল, তৈল, পেঁয়াজ, চিনি, লবন, সেমাই, দুধ ও কিসমিস বিতরণ করা হয়।
এইচকেআর