ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মুলাদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

    মুলাদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ। তিনি জানান, দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান এবং তার ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার বাসার পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। 

    স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাচ্ছিল না। পরে বেলা ২টার দিকে তাদের দেহ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সৌমির জানান, শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ